সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনার কারণে প্রশাসক বরখাস্ত

কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনার কারণে প্রশাসককে বরখাস্ত করা হয়েছে।

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনার কারণে প্রশাসক বরখাস্ত

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের অব্যবস্থাপনার কারণে প্রশাসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গত দুই মাস আগে স্টেডিয়ামটি পরিদর্শন করেন এবং অবৈধ স্থাপনা ও ময়লা-আবর্জনা সরানোর নির্দেশ দেন।

কিন্তু প্রশাসকের অবহেলায় কোনো অগ্রগতি না হওয়ায় আবারো পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী চরম অসন্তোষ প্রকাশ করেন। স্টেডিয়ামের ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স ও সিঁড়ির সংলগ্ন এলাকায় আবর্জনার স্তূপ দেখা যায়।

অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আমিনুল হক দ্রুত এনএসসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি জানান, স্টেডিয়ামে খেলোয়াড়দের থাকার পরিবেশ নেই, অথচ সেখানে অটোরিকশার দোকানসহ বিভিন্ন দোকান ভাড়া দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী এসব দোকান উৎখাতের নির্দেশ দেন এবং স্টেডিয়ামের সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের একটি প্রতিনিধি দল দ্রুত সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে।

তিনি আশা প্রকাশ করেন যে, এক সপ্তাহের মধ্যে স্টেডিয়ামটি বাফুফেকে হস্তান্তর করা হবে, পরে ফুটবল ফেডারেশন এর রক্ষণাবেক্ষণ করবে। সরকারের পক্ষ থেকে খেলাধূলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন