শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্ত শুরু

দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক।

দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্ত শুরু

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে চার ধরনের নথি তলব করেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

দুদক ১০ সেপ্টেম্বরের মধ্যে চাহিদাকৃত নথিপত্র তাদের প্রধান কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ করেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে একটি চার সদস্যের টিম গঠন করা হয়েছে। সূত্র জানায়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও নতুন পদে পদায়নের মাধ্যমে ৭৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া, ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার নামে ১ কোটি ৫০ লাখ টাকা আদায় এবং তাদের পছন্দের স্থানে পদায়নের জন্য আরও ২ কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আশ্রয়-প্রশ্রয়ে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট বদলি-পদোন্নতি বাণিজ্যসহ যুব উন্নয়নের সকল ধরনের কেনাকাটা ও টেন্ডারবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করছে।

বিজ্ঞাপন