শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মির্জা আব্বাসের আবেগময় বক্তব্যে স্তব্ধ সংসদ

মির্জা আব্বাসের আবেগময় বক্তব্যে সংসদে নেমে আসে নীরবতা।

মির্জা আব্বাসের আবেগময় বক্তব্যে স্তব্ধ সংসদ

২০০৬ সালের পর ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিজয়ী মির্জা আব্বাস বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে যোগ দেন। তিনি দীর্ঘ শারীরিক অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসাধীন ছিলেন এবং সংসদে তার নির্ধারিত চেয়ার ফাঁকা ছিল।

চিকিৎসা শেষে দেশে ফিরে এসে অসুস্থ অবস্থাতেই সংসদে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মির্জা আব্বাস। স্পিকার তার নাম ঘোষণা করলে হুইল চেয়ারে বসে লিখিত বক্তব্য পাঠ শুরু করেন। বক্তব্যের মাঝখানে কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, “আজকের দিনটি আমার জীবনে একটি স্মরণীয় দিন।”

তিনি আরও বলেন, “২০০৬ সালের পর দীর্ঘ দুই দশক পর সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। একজন সংসদ সদস্য হিসেবে এর থেকে আনন্দ ও গর্বের বিষয় কি হতে পারে?”

মির্জা আব্বাস তার অসুস্থতার সময় প্রধানমন্ত্রী ও তার কার্যালয়ের সার্বক্ষণিক খোঁজ রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের আন্তরিক আচরণ আমাকে স্পর্শ করেছে।”

তিনি বলেন, “আমি যেন আমার জনগণের জন্য কাজ করতে পারি আল্লাহর কাছে এই দোয়া করি।” সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনারা সকলের ভালোবাসা ও দোয়া এই কঠিন সময়ে আমাকে সাহস জুগিয়েছে।”

মির্জা আব্বাস শেষ পর্যায়ে বলেন, “আমি যদি বেঁচে থাকি যেন দেশের জন্য কিছু করতে পারি, আল্লাহর কাছে এই কামনা।”

বিজ্ঞাপন