ত্রয়োদশ জাতীয় সংসদের ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির’ ২য় বৈঠক বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৩ টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ২য় লেভেলের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন। এতে কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে প্রতিরক্ষা খাতের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদফতর এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদফতর (ডিজিপিভি) এর কার্যাবলী, চলমান প্রকল্প ও অগ্রগতি সম্পর্কে তথ্য প্রদান করা হয়।
কমিটির সদস্যগণ সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।