সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়লেন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়লেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়লেন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আজ সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন নাসের রহমান (এমপি), জহরত আদিব চৌধুরী (এমপি), হুমাম কাদের চৌধুরী (এমপি), মোহাম্মদ নাজিবুর রহমান (এমপি) এবং নিলোফার চৌধুরী (এমপি)।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল আগামী ২৯ নভেম্বর দেশে ফিরে আসবে।

বিজ্ঞাপন