রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বাংলাদেশ-পাকিস্তান ফুটবল খেলার আগে তথ্য পাচারের খবর অস্বীকার

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তথ্য পাচারের খবর অস্বীকার করেছেন।

বাংলাদেশ-পাকিস্তান ফুটবল খেলার আগে তথ্য পাচারের খবর অস্বীকার

বাংলাদেশ-পাকিস্তান ফুটবল খেলার আগে তথ্য পাচারের খবর সঠিক নয় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি রোববার (২২ নভেম্বর) সচিবালয়ে একটি চুক্তি সই অনুষ্ঠানে এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, ক্রীড়াবিদদের চিকিৎসা ও স্বাস্থ্যসুবিধা প্রদান বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সাথে ল্যাবএইড চুক্তি করেছে। এই চুক্তির আওতায় দুইশত সাবেক খেলোয়াড়কে মাসিক ভাতা দেওয়া হবে, যা জানুয়ারি থেকে কার্যকর হবে।

এছাড়া, ৩৭৩ জন ক্রীড়াবিদকে এমাস থেকেই ভাতা প্রদান শুরু হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে তৃণমূল পর্যায় থেকে সরকার ঘোষিত দশটি খেলার দল গঠন করা হয়েছে।

নতুন কুঁড়ির মাধ্যমে খেলোয়াড় তৈরি করার উদ্যোগও নেওয়া হয়েছে, যা ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন