টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে খেলা চলছে। বাংলাদেশকে হট ফেভারিট হিসেবে ধরা হচ্ছে, ফলে ম্যাচ শুরু থেকেই টাইগারদের উপর চাপ রয়েছে।
ম্যাচের প্রথম দুই মিনিটে পাকিস্তান দুটি আক্রমণ করে। শমিত সোমের ভুল পাস থেকে শুরু হওয়া একটি আক্রমণে দুর্দান্ত শট নেন পাকিস্তানের খেলোয়াড়। তবে মেহেদী হাসান শ্রাবনের অসাধারণ সেভে বাংলাদেশ বেঁচে যায়।
এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে চলে আসে। ২২ মিনিটে শমিত সোমের হেড থেকে রাকিব দুর্দান্ত একটি শট নেন, কিন্তু পাকিস্তানের গোলকিপার তা রুখে দেন। ওই মুহূর্তে বল পোস্টে লেগে ফিরে আসে।
কুলিং ব্রেকের পর পাকিস্তান আবারও আক্রমণ শুরু করে। আব্দুস সামাদ ফাঁকায় বল পেয়ে শট নেন, কিন্তু তা পোস্টে লেগে ফিরে আসে। ৪৩ মিনিটে বাংলাদেশ ফ্রি কিক পেলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে, গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হয়।