শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে সাউথ আফ্রিকার একাদশ ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে সাউথ আফ্রিকার একাদশে অন্তর্ভুক্ত হলেন জুবাইর হামজা।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে সাউথ আফ্রিকার একাদশ ঘোষণা

বাংলাদেশ দল বর্তমানে সাউথ আফ্রিকায় দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অবস্থান করছে। সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামীকাল রোববার, বাংলাদেশ সময় দুপুর ২টায়।

প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। এই একাদশে স্থান পেয়েছেন জুবাইর হামজা, যিনি প্রায় আড়াই বছর পর জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে নামবেন। ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যানের নাম আগে থেকেই আলোচনায় ছিল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে দলের প্রত্যাশা পূরণ করতে না পারায় বাদ পড়েন ডেভিড বেডিংহাম। তার পরিবর্তে হামজাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাউথ আফ্রিকার দলে টেম্বা বাভুমার নেতৃত্বে আরও রয়েছেন এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার।

একাদশে টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা মার্কো ইয়ানসেনও সুযোগ পেয়েছেন। পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা, তার সঙ্গে আছেন ড্যান পেটারসন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে রয়েছেন সাইমন হারমার।

প্রথম টেস্টের সাউথ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও ড্যান পেটারসন।

বিজ্ঞাপন