শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

আজ রাত ৮টায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ, ফাইনালে ভারত প্রতিপক্ষ

আজ রাত ৮টায় পাকিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ, জয়ী হলে ফাইনালে ভারতকে মোকাবেলা করবে তারা।

আজ রাত ৮টায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ, ফাইনালে ভারত প্রতিপক্ষ

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আজ রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়ী হলে আগামী ১৭ নভেম্বর ফাইনালে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাবে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো শুরুর একাদশে আটজন বংশোদ্ভূত ফুটবলার রেখেছে। টমাস ডুলির দলে তিন দেশি ফুটবলার হলেন গোলরক্ষক শ্রাবণ, রহমত ও রাকিব।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। সাদের জায়গায় খেলছেন রহমত, আর ইব্রাহিমের পরিবর্তে সুযোগ পেয়েছেন শুকি। বাংলাদেশের একাদশ হলো: শ্রাবণ, জায়ান, জিদান, তারিক, রহমত, হামজা, শমিত, কাজেম, ফারহান, শুকি ও রাকিব।

এর আগে, জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালের শুরুতেই এগিয়ে যায় ভারত। ম্যাচের ৯ মিনিটে ক্রস থেকে পাওয়া বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে দলকে লিড এনে দেন বিষ্ণু। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চিংলেন সানা সিং। প্রথমার্ধ শেষে ভারত ২-০ গোলে এগিয়ে ছিল।

বিরতির পর ৪৮ মিনিটে টাশি টোবডেনের গোলে ব্যবধান কমায় ভুটান। ভিএআর যাচাইয়ের পর গোলটি নিশ্চিত করেন রেফারি। এরপর ভুটান আরও কিছু সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি।

বিজ্ঞাপন