শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টোপথে চলার অভিযোগে মামলা

বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে উল্টোপথে চলার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টোপথে চলার অভিযোগে মামলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মামলা করেছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে এই ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশের সূত্র জানায়, মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গাড়িতে উপস্থিত ছিলেন যখন মামলা করা হয়। উল্টোপথে চলার কারণে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে পৃথক দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিন সকালে মন্ত্রীর পতাকাবাহী ‘রেঞ্জ রোভার’ গাড়িটি (ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫) সচিবালয়ের দিকে উল্টোপথে যাচ্ছিল। একই সময়ে পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে সচিবালয়ের দিকে যাচ্ছিল।

মন্ত্রীর ‘রেঞ্জ রোভার’ উল্টোপথে যাওয়ার বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের নজরে আসে এবং তারা গাড়িটি থামান। এরপর চালক আরিফ হোসেনের বিরুদ্ধে ট্রাফিক আইন অমান্যের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে ট্রাফিক পুলিশ।

বিজ্ঞাপন