সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মার্কিন রাষ্ট্রদূত ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করেছেন।

মার্কিন রাষ্ট্রদূত ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন

ঝালকাঠির বিখ্যাত ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি ৯ আগস্ট রোববার সকালে ভিমরুলি এলাকায় পৌঁছান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রদূতকে। পরে তিনি ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন এবং স্থানীয় পেয়ারার স্বাদ গ্রহণ করেন। নৌকায় বসে তিনি বাজারের বেচাকেনা ও আশপাশের সবুজ পরিবেশ উপভোগ করেন।

ভ্রমণ শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, "ভিমরুলির ভাসমান পেয়ারার হাট ভ্রমণ বেশ উপভোগ করেছি। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ আমাকে অভিভূত করেছে।"

রাষ্ট্রদূতের এই সফর চলাকালে তিনি বরিশালের ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ ও উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

বিজ্ঞাপন