সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাইবান্ধায় কৃষক তোফাজ্জলের ২ লাখ টাকা উইপোকার আক্রমণে নষ্ট

গাইবান্ধায় কৃষক তোফাজ্জল হোসেনের ২ লাখ টাকা উইপোকার আক্রমণে ছিন্নভিন্ন হয়েছে।

গাইবান্ধায় কৃষক তোফাজ্জলের ২ লাখ টাকা উইপোকার আক্রমণে নষ্ট

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারি গ্রামে কৃষক তোফাজ্জল হোসেন ভাটিয়া প্রায় দুই লাখ টাকা সঞ্চয় করেন। মেয়ের বিয়ের জন্য এই টাকা জমিয়েছিলেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তোফাজ্জল যখন তার কাঠের আলমারি খুলে টাকা দেখতে যান, তখন তিনি হতবাক হন। আলমারির ভিতর থাকা টাকার নোটগুলো উইপোকার আক্রমণে ছিন্নভিন্ন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, তোফাজ্জল দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তার সংসারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি কষ্ট করে টাকা জমিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করেছিলেন।

দহবন্দ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছোবেদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “লোকটি অনেক কষ্ট করে টাকা জমিয়েছিল। অভাবের এই সময়ে এত টাকা নষ্ট হওয়ায় বিষয়টি সত্যিই কষ্টদায়ক।”

এ ঘটনায় এলাকায় দুঃখ ও হতাশার ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তোফাজ্জলের এই দুঃখজনক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন।

বিজ্ঞাপন