শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

যান্ত্রিক ত্রুটিতে আটকে পড়া বিমান ঢাকা পৌঁছেছে

যান্ত্রিক ত্রুটির কারণে রোমে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে।

যান্ত্রিক ত্রুটিতে আটকে পড়া বিমান ঢাকা পৌঁছেছে

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি অবশেষে ঢাকায় পৌঁছেছে। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজি-৩০৬ ফ্লাইটটি গত বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল সোয়া ৫টার দিকে কানাডা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এই ফ্লাইটে ২৫০ জনের বেশি যাত্রী ছিলেন।

কিন্তু কয়েক ঘণ্টা উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা ১৯ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

যান্ত্রিক সমস্যা সমাধানের চেষ্টা চললেও টরন্টো–ঢাকা রুটের ফ্লাইটটি রোম ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকে প্রায় ৮ ঘণ্টা। অবশেষে গ্রাউন্ডেড ঘোষণা দিয়ে টার্মিনালে নেওয়া হয় যাত্রীদের।

এরপর, গ্রাউন্ডেড বিমানটির কারিগরি ত্রুটি সারাতে প্রকৌশলীদের একটি দল প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে রোমে রওনা হয়।

বিজ্ঞাপন