সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কক্সবাজারের মাতারবাড়ীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মাতারবাড়ীতে পৌঁছেছেন, দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেবেন।

কক্সবাজারের মাতারবাড়ীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর

কক্সবাজারের মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে তিনি বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে মাতারবাড়ী পৌঁছান।

এ সময় তাকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর এই সফর দিনব্যাপী চলবে এবং কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।

দুপুর নাগাদ প্রধানমন্ত্রী ফটিকছড়ি উপজেলায় যাবেন এবং সেখান থেকে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে।

এছাড়া, তিনি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন। সফরসূচি অনুযায়ী, বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন