রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ইতালিতে আটকে পড়া যাত্রীদের বিষয়ে তথ্য দিলেন বিমান প্রতিমন্ত্রী

ইতালিতে আটকে পড়া যাত্রীদের সুরক্ষায় বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান তথ্য দিলেন।

ইতালিতে আটকে পড়া যাত্রীদের বিষয়ে তথ্য দিলেন বিমান প্রতিমন্ত্রী

ইতালিতে আটকে পড়া বিমানে যাত্রীদের বিষয়ে তথ্য প্রদান করেছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান। তিনি জানান, দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে যাত্রীদের খোঁজ-খবর রাখছেন।

শনিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে ১০০ জন যাত্রীকে হোটেলে স্থানান্তর করা হয়েছে, বাকিরা লাউঞ্জে অবস্থান করছেন। অসুস্থ, বয়স্ক ও শিশুদের জন্য বিশেষ টেককেয়ার এবং ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইঞ্জিনিয়াররা উড়োজাহাজের মেরামত কাজ শুরু করেছেন এবং ঢাকা থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি-৩০৬ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে ২৮ ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছে। যাত্রীরা মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে।

একজন যাত্রীর মোবাইলে ধারণ করা ফুটেজে দেখা যাচ্ছে, এয়ারপোর্টের মেঝেতে শুয়ে আছেন যাত্রীরা।

বিজ্ঞাপন