রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সেনাপ্রধানের ৫ দিনের সফর দক্ষিণ সুদান ও আবেইতে

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দক্ষিণ সুদান ও আবেই সফরে গেছেন।

সেনাপ্রধানের ৫ দিনের সফর দক্ষিণ সুদান ও আবেইতে

দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শনে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৮ আগস্ট) পাঁচ দিনের সরকারি সফরে তিনি দক্ষিণ সুদান ও আবেই যাত্রা করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেই'তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশী কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন।

আইএসপিআর জানায়, সফরের সময় উভয় স্থানের রাষ্ট্রীয় এবং মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিজ্ঞাপন