রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মহেশখালীর উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর

প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন, সেখানে বন্যাকবলিতদের পুনর্বাসন করবেন।

মহেশখালীর উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে হেলিকপ্টারে ঢাকা ছেড়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমান বন্দর থেকে তিনি রওনা হন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন।

তিনি আরও জানান, মহেশখালীর পর প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর এবং কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করবেন। বেলা সাড়ে ১২টায় বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করবেন। বিকেল সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

বিকেল ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রা বিরতি নেবেন এবং বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান করবেন। রাত সাড়ে ৯টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমানে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন