শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নেপালের বন্যায় বাংলাদেশকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বাংলাদেশকে ধন্যবাদ জানালেন বন্যায় সহায়তার জন্য।

নেপালের বন্যায় বাংলাদেশকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ২৬ আগস্টের বন্যার পর বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তার জন্য ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শাহ স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করেন, "আপনার সহানুভূতিশীল বার্তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।" তিনি বলেন, বিধ্বংসী বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, "এই মর্মান্তিক ঘটনা থেকে ঘুরে দাঁড়াতে এবং আমাদের জনগণকে নতুন করে জীবন গড়ে তুলতে সহায়তা করার প্রচেষ্টায় বাংলাদেশের এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

বালেন্দ্র শাহ বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্যও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, "এই আবেগঘন উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ।"

নেপাল বাংলাদেশের সঙ্গে শক্তিশালী জনগণ-থেকে-জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ বলে উল্লেখ করে তিনি বলেন, "প্রতিকূলতার সময় বাংলাদেশ যে সহমর্মিতা ও সহযোগিতা নেপালের প্রতি প্রদর্শন করেছে, তা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে।"

বিজ্ঞাপন