বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চার বছর পর অপহৃত আব্দুল মান্নানকে জীবিত উদ্ধার

চার বছর পর পটুয়াখালী ডিবি পুলিশের তৎপরতায় আব্দুল মান্নান প্যাদা জীবিত উদ্ধার হয়েছেন।

চার বছর পর অপহৃত আব্দুল মান্নানকে জীবিত উদ্ধার

চার বছর আগে অপহরণের পর হত্যা করা হয়েছে—এমন ধারণা ছিল পরিবারের। তবে পটুয়াখালী ডিবি পুলিশের তৎপরতায় দীর্ঘ চার বছর পর আব্দুল মান্নান প্যাদা জীবিত উদ্ধার হয়েছেন।

৭০ বছর বয়সী আব্দুল মান্নান প্যাদা তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্র-সংলগ্ন এলাকায় হোটেল ব্যবসা করতেন, যেখানে প্রতিদিন প্রায় ৪০০ মানুষ মাসিক চুক্তিতে খাবার খেতেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন মুদি দোকান থেকে লাখ লাখ টাকার খাদ্যপণ্য বাকিতে কিনেছিলেন, কিন্তু এসব পণ্যের টাকা পরিশোধ না করে সন্তানের পরামর্শে আত্মগোপনে চলে যান।

এদিকে, তার ছেলে বাবাকে অপহরণ করা হয়েছে দাবি করে মুদি দোকানদারদের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ ঘটনার পর থেকে ব্যবসায়ীরা মামলার আসামি হয়ে হয়রানি ও আইনি জটিলতায় পড়েন।

অবশেষে ১৬ সেপ্টেম্বর পটুয়াখালী ডিবি পুলিশের তৎপরতায় আব্দুল মান্নান প্যাদাকে জীবিত উদ্ধার করা হয়। তিনি পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বল্লভ ৩ নম্বর ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার আত্মগোপনের কারণ, অপহরণ মামলার প্রকৃত ঘটনা এবং মামলায় যাদের আসামি করা হয়েছিল, তাদের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন