বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে ১১ মাসের অপহৃত শিশু ৩৫ ঘণ্টা পর উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৩৫ ঘণ্টার মধ্যে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, দম্পতি গ্রেফতার।

চাঁপাইনবাবগঞ্জে ১১ মাসের অপহৃত শিশু ৩৫ ঘণ্টা পর উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বাজার থেকে অপহৃত ১১ মাস বয়সী এক শিশুকে ৩৫ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নিঃসন্তান দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন—শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী গ্রামের সুজিআরা বেগম এবং তার দ্বিতীয় স্বামী মানিকুজ্জামান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে শিশু নাফিজকে নিয়ে স্থানীয় বাজারে যান তার চাচাতো বোন শিরিন খাতুন। এ সময় বোরকা পরিহিত সুজিআরা বেগম শিশুটিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। ঘটনার পর শিশুর বাবা রুবেল হোসেন শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ একাধিক চৌকস দল নিয়ে অভিযান শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, অভিযুক্ত দম্পতি নিঃসন্তান ছিলেন এবং শিশুটিকে অপহরণ করার পর তারা দাবি করেছেন যে, তাদের কোনো সন্তান না থাকায় সন্তান লালন-পালনের তীব্র আকাঙ্ক্ষা থেকেই এই ঘটনা ঘটিয়েছেন। তবে তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ‘মনুষ্য অপহরণ’ মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন