বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নিঃসন্তান দম্পতি গ্রেপ্তার।

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের শিকার ১১ মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে, ৩৬ ঘণ্টা পর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দম্পতি হলেন হাজারবিঘী গ্রামের মো. মানিকুজ্জামান ও তার স্ত্রী সুজিআরা বেগম। পুলিশ জানায়, তারা নিঃসন্তান ছিলেন এবং সন্তান লালন-পালনের জন্য ওই শিশুকে অপহরণ করেন।

অপহৃত শিশুর নাম নাফিজ হোসেন, সে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের রুবেল হোসেনের ছেলে।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার দুপুরে নাফিজকে নিয়ে তার চাচাতো বোন শিরিন খাতুন স্থানীয় একটি বাজারে যান। এ সময় সুজিআরা বোরকা পরে এসে নাফিজকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

নাফিজের বাবা এ ঘটনায় শিবগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে নাফিজকে উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত দম্পতি অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ সুপার জানান, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

বিজ্ঞাপন