বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নারী নিহত

মহাখালীর কড়াইল এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় ৫০ বছর বয়সী নারী নিহত হয়েছেন।

মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নারী নিহত

রাজধানীর মহাখালীর কড়াইল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় দুলালী (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কড়াইল বস্তির বেলতলা এলাকায় ময়লার ভাগাড়ের সামনে দুলালীকে চাপা দেয় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দুলালীর বাড়ি ময়মনসিংহের শেরপুরে। তার স্বামী বাদশা পেশায় একজন ভ্যানচালক। তারা মহাখালীর টিএন্ডটি মাঠের পাশে ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।

বিজ্ঞাপন