মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

রাজধানীতে বাসচাপায় নারীর মৃত্যু, চালক আটক

রাজধানীতে বাসচাপায় নিহত হলেন রিনা রানী ঘোষ। চালক আটক, আইনি প্রক্রিয়া শুরু।

রাজধানীতে বাসচাপায় নারীর মৃত্যু, চালক আটক

রাজধানীর টিকেটলিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় রিনা রানী ঘোষ নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রীজের নিচে এই দুর্ঘটনা ঘটে।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, রিনা রানী ঘোষ টিকাটুলি ওভার ব্রিজের নিচে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দোয়েল পরিবহনের একটি বাসকে ওভারটেকিং করার সময় ওই নারীকে চাপা দেয়। দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এসআই আবু বক্কর আরও জানান, দুর্ঘটনার পর দোয়েল পরিবহন বাসটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রিনা রানী ঘোষের স্বামী বিশ্বজিত ঘোষ জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। বর্তমানে তারা দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ওয়ারী কে এম দাস লেনের স্বামীবাগ এলাকায় বসবাস করছেন।

বিশ্বজিত ঘোষ বলেন, তার স্ত্রী মানুষের বাসায় কাজ করতেন এবং তিনি ঠাটারী বাজারে মাছ কাটার কাজ করেন। তাদের ছোট ছেলে পিথু ঘোষ নবাবপুর একটি স্কুলে লেখাপড়া করে। দুর্ঘটনার সময় ছেলেকে স্কুলে দিয়ে বাসায় ফেরার জন্য রাস্তা পার হচ্ছিলেন রিনা রানী ঘোষ।

বিজ্ঞাপন