মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

বরগুনায় সন্ত্রাসী আলামিনের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

বরগুনার তালতলীতে সন্ত্রাসী আলামিনের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বরগুনায় সন্ত্রাসী আলামিনের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

বরগুনার তালতলীতে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি আলামিন এবং তার সহযোগীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে তালতলী বাজারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা। বক্তারা অভিযোগ করেন, আলামিন ও তার সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছে।

বক্তারা জানান, আলামিন স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে গোপন আস্তানায় নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে।

তারা আরও বলেন, আলামিনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। বরং প্রশাসনের কিছু সদস্য তাকে সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা অবিলম্বে আলামিন ও তার অপরাধী চক্রের সদস্যদের গ্রেফতারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন। তারা জানান, প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তবে বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখাসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন এলাকাবাসী।

বিজ্ঞাপন