মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
অপরাধ

৪ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা

ঢাকার পল্লবী থানায় সাবেক সেনা কর্মকর্তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

৪ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা

ঢাকার পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১২ অক্টোবর, সোমবার, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

এর আগে, দেবাশীষ কুমার বড়ুয়া ও গুলশান আরাকে আদালতে হাজির করা হয়। তাদেরকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে শুনানির সময় এজলাসে তোলা হয়।

রাজধানীতে অভিযান চালিয়ে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের কথা সোমবার সকালে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন