সাতক্ষীরায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকার নাম শামীমা নাসরিন, তিনি ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তার স্বামী আব্দুল মজিদও মোটরসাইকেলে ছিলেন এবং তিনি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শামীমা ও আব্দুল মজিদ বাবার বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে তাদের বাইকের সংঘর্ষ ঘটে। এতে শামীমা মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান।
আব্দুল মজিদকে উদ্ধার করে সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে।