সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
অপরাধ

রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা, ২ যুবক গ্রেফতার

রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চালক রাজন মিয়াকে হত্যা, ২ যুবক গ্রেফতার।

রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা, ২ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে চালক রাজন মিয়াকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে রূপসী বাগবাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাজন মিয়া রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে। রাত আড়াইটার দিকে কয়েকজন যুবক যাত্রী হিসেবে রাজনের অটোরিকশাটি ভাড়া নেন। পরে বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে তারা চালকের ওপর হামলা চালায়।

এ সময় দুর্বৃত্তরা রাজনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে এবং পরে গলা কেটে তাকে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, তারাবো পৌর এলাকার সুলতানা কামাল সেতুতে পুলিশের চেকপোস্ট চলাকালে একটি অটোরিকশা বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই যুবক ফয়সাল মিয়া ও জামাল মিয়াকে আটক করে।

আটক ফয়সাল রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে এবং জামাল নোয়াখালী সদর উপজেলার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে। রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন