সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
অপরাধ

তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষকের ধানক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে।

তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষকের ৫৪ শতক জমির ধানক্ষেত আগাছানাশক প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আশরাফ আলী ও আবুল হোসেন জানান, চিমনজোত গ্রামের বাসিন্দা তারা। অভিযুক্তরা একই ইউনিয়নের দক্ষিণ দর্জিপাড়ার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, হাসিবুল ইসলাম, হরমুজ আলী ও তাদের বাবা আব্দুল হক রাতের আধারে তাদের জমিতে 'রাউন্ডআপ' নামক আগাছানাশক প্রয়োগ করেন। পরদিন সকালে জমিতে গিয়ে তারা ফসল নষ্ট হওয়ার বিষয়টি দেখতে পান।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্য হারুন অর রশিদকে বিষয়টি জানানো হয়। ভুক্তভোগীরা জানান, আগাছানাশক প্রয়োগের পর থেকে তাদের কষ্টার্জিত মৌসুমি ধানের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, অভিযুক্তদের ঘটনার দিন সন্ধ্যার আগে ওই এলাকায় দেখতে পান।

ভুক্তভোগীরা আরও জানান, গত ৮-৯ মাস ধরে দর্জিপাড়া মৌজার জমি নিয়ে তাদের সঙ্গে বিরোধ চলছিল। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচারপ্রার্থী হলেও সালিশি সিদ্ধান্তের পরও বিরোধের নিষ্পত্তি হয়নি। তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি পাওয়ার কথাও জানান।

ভুক্তভোগী আবুল হোসেন বলেন, "আমি ধার-দেনা করে জমিতে ধান চাষ করেছি। কিন্তু হঠাৎ করে আমার ধানখেতে কীটনাশক দিয়ে নষ্ট করা হয়েছে। আমি তাদের বিচার চাই।"

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে হাসিবুল ও হরমুজের মা জানান, "এই কাজ আমরা করিনি। তারা নষ্ট করে আমাদের উপর দোষ চাপাচ্ছে।"

এ বিষয়ে তেঁতুলিয়া সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, "আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সে সময় স্থানীয় অনেক লোক উপস্থিত ছিলেন।" তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ এসেছে এবং তদন্ত করা হবে।

বিজ্ঞাপন