রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ধান-চাল সংগ্রহে দুর্নীতি বরদাস্ত করা হবে না: খাদ্যমন্ত্রী

ধান-চাল সংগ্রহ কাযর্ক্রমে দুর্নীতি বরদাস্ত না করার ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

ধান-চাল সংগ্রহে দুর্নীতি বরদাস্ত করা হবে না: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জের সাটুরিয়ায় শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত এক উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, ধান-চাল সংগ্রহ কাযর্ক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।

মন্ত্রী বলেন, "ক্ষুধায় কেউ যাতে কষ্ট না পায় ও দেশের মানুষ যাতে ভালো থাকে, সেজন্য প্রধানমন্ত্রী সজাগ দৃষ্টি রাখছেন।" এবছর ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

তিনি জানান, এবছর প্রতিকেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। খাদ্যমন্ত্রী বলেন, "সংগৃহীত চাল দেশের খাদ্যবান্ধব কর্মসূচি ও সামাজিক নিরাপত্তাকর্মী সূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই মানসম্মত চাল সংগ্রহের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।"

মন্ত্রী আরও বলেন, ধান-চাল সংগ্রহ কাযর্ক্রমে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে ছয়টি নির্দেশনা স্থানীয় প্রশাসনকে প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধান ও চালের গুণগত মান নিশ্চিত করা এবং কৃষকদের নায্যমূল্য পরিশোধ করা।

তিনি বলেন, "দেশে কোনো খাদ্যের অভাব হতে দিবো না। এজন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্যমজুদ রাখা হয়েছে।" অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন