রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সরকার ৩৫ টাকা কেজিতে ধান, ৪৯ টাকা কেজিতে চাল কিনবে

সরকার ৩৫ টাকা কেজিতে ধান ও ৪৯ টাকা কেজিতে চাল কিনবে, শুরু হবে ১৪ নভেম্বর থেকে।

সরকার ৩৫ টাকা কেজিতে ধান, ৪৯ টাকা কেজিতে চাল কিনবে

চলতি আমন মৌসুমে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল কিনবে। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকার ৩ লাখ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে কিনবে। এছাড়া, ৫ লাখ টন সিদ্ধ চাল ৪৯ টাকা কেজি দরে এবং ৫০ হাজার টন আতপ চাল ৪৮ টাকা কেজি দরে কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, আমন ধান সংগ্রহ ১৪ নভেম্বর থেকে শুরু হবে এবং চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

মন্ত্রী বলেন, ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে, যা একই সময়ে ২৮ ফেব্রুয়ারি শেষ হবে। উৎপাদন কমে যাওয়ার কারণে সুগন্ধিচাল রপ্তানি করছে না সরকার বলেও জানান তিনি।

বিজ্ঞাপন