রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সরকারি দামে আমন ধান ও চাল সংগ্রহের ঘোষণা

সরকার ৩৫ টাকা কেজি দরে আমন ধান ও ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল কিনবে।

সরকারি দামে আমন ধান ও চাল সংগ্রহের ঘোষণা

এই বছর সরকার ৩৫ টাকা কেজি দরে আমন ধান এবং ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল কিনবে। এছাড়া, আতপ চালের দাম ৪৮ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই দাম নির্ধারণ করা হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, চলতি ২০২৬ আমন মৌসুমে সরকার ৩ লাখ মেট্রিকটন আমন ধান এবং ৫ লাখ ৫০ হাজার মেট্রিকটন চাল সংগ্রহ করবে।

মন্ত্রী আরও জানান, ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে, যা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এছাড়া, আমন চাল সংগ্রহ ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন