মধ্যবর্তী নির্বাচনের পর আমেরিকার শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটেছে। ওয়াল স্ট্রিট একদিনে প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি ডলারের বাজারমূল্য হারিয়েছে।
প্রযুক্তিনির্ভর সূচক নাসডাক কম্পোজিট সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে, পাশাপাশি এসঅ্যান্ডপি ফাইভ হানড্রেড সূচকেও পতন ঘটেছে।
আমেরিকার শেয়ারবাজারের সবচেয়ে বড় সাতটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সবগুলোর শেয়ারের দাম কমেছে, যার ফলে এসব প্রতিষ্ঠানের বাজারমূল্য কয়েক ট্রিলিয়ন ডলার কমেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের দাম ৯ দশমিক দুই ছয় শতাংশ কমেছে। অন্যদিকে, ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার বাজারমূল্য ১০ শতাংশেরও বেশি কমেছে।
তবে অ্যাপল, মাইক্রোসফট এবং অ্যালফাবেটের মতো প্রযুক্তি জায়ান্টগুলোর শেয়ারের দরপতন তুলনামূলকভাবে কম হয়েছে।
এ পরিস্থিতির প্রভাব পড়েছে এশিয়ার বাজারেও; শুক্রবার লেনদেন শুরুর পর দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক প্রায় ৯ শতাংশ পড়ে যায়, যার ফলে পরিস্থিতি সামাল দিতে ২০ মিনিটের জন্য লেনদেন বন্ধ রাখতে হয়েছে।