শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে, জানাল কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে

বাংলাদেশ আমদানি পণ্যের ব্যয় পরিশোধে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন-আকুর মাধ্যমে ১৬৪ কোটি ২৪ লাখ ডলার পরিশোধ করেছে, যার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৯ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। এদিকে, গ্রস রিজার্ভ রয়েছে ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, সেপ্টেম্বর-অক্টোবর মাসের জন্য আকুর ১৬৪ কোটি ডলারের আমদানি বিল পরিশোধ করা হয়েছে। এর আগের দুই মাসে পরিশোধ করা হয়েছিল ১৩৯ কোটি ডলার।

আমদানি বৃদ্ধির কারণে বিলের পরিমাণ বেড়ে গেছে। এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তির জন্য আকু ব্যবস্থার মাধ্যমে নয়টি সদস্য দেশ দুই মাস পরপর আমদানি-রপ্তানির মূল্য নিষ্পত্তি করে থাকে।

বিজ্ঞাপন