দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায় দাঁড়িয়েছে।
শুক্রবার, ৬ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এদিন সকাল ১০টা থেকে এই নতুন মূল্য তালিকা কার্যকর হয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৫ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা হয়েছে।
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।