বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ১২০ মিলিয়ন ডলার অর্থাৎ ১২ কোটি ডলার বিক্রি করেছে। বুধবার নিলাম প্রক্রিয়ার মাধ্যমে এ ডলার বিক্রি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে নিলামের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ১০০ মিলিয়ন ডলার বিক্রির প্রস্তাব করেছিল, তবে বাজারে চাহিদা বেশি থাকায় অতিরিক্ত ২০ মিলিয়ন ডলার বিক্রি করা হয়।
সরকারি লেটার অফ ক্রেডিট (এলসি) পেমেন্টের চাপ বাড়ার ফলে ডলারের চাহিদা বৃদ্ধি পায়, যা বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের পেছনের কারণ। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক ডলার প্রতি ১২৪ দশমিক তিন শূন্য থেকে ১২৪ দশমিক তিন পাঁচ টাকা দরে বিক্রি করেছে।
বুধবার বাংলাদেশ ব্যাংক নিলামের আয়োজন করলেও, বিনিময় হার বেড়ে যাওয়ায় সেই প্রস্তাব প্রত্যাহার করা হয়।