বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মুদ্রাবাজারে ডলারের দাম বেড়েছে, ইউরো ও পাউন্ড কমেছে

মুদ্রাবাজারে ডলারের দাম বেড়েছে, ইউরো ও পাউন্ডের দাম কমেছে।

মুদ্রাবাজারে ডলারের দাম বেড়েছে, ইউরো ও পাউন্ড কমেছে

বৈশ্বিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দেশের মুদ্রাবাজারে বিদেশি মুদ্রার দামে ওঠানামা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাজারে ডলারের গড় দাম ১২৩ টাকা ২২ পয়সা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, প্রতি ডলারের ক্রয়মূল্য ১২৩ টাকা ১৫ পয়সা এবং বিক্রয়মূল্য ১২৩ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

ডলারের দাম বেড়ানোর পাশাপাশি বেশিরভাগ বিদেশি মুদ্রার ক্ষেত্রে বিপরীত চিত্র দেখা গেছে। ইউরো, ব্রিটিশ পাউন্ড, চীনা ইউয়ান, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলার এবং জাপানি ইয়েনের দাম নিম্নমুখী।

আজকের লেনদেনে ইউরোর ক্রয়মূল্য ১৪০ টাকা ১৪ পয়সা এবং বিক্রয়মূল্য ১৪০ টাকা ২৯ পয়সা। পাউন্ডের ক্রয়মূল্য ১৬৩ টাকা ০১ পয়সা এবং বিক্রয়মূল্য ১৬৩ টাকা ২৪ পয়সা রয়েছে।

এছাড়া, ইউয়ান ১৮.৩৪–১৮.৩৬ টাকা, ইয়েন ০.৭৭ টাকা, অস্ট্রেলীয় ডলার ৮৬.৬৪–৮৬.৭৯ টাকা এবং সিঙ্গাপুরি ডলার ৯৬.১৮–৯৬.২৯ টাকায় কেনাবেচা হচ্ছে।

তবে, ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, যার ক্রয় ও বিক্রয়মূল্য উভয়ই ১ টাকা ২৮ পয়সায় স্থির রয়েছে। ব্যাংকিং চ্যানেলে নির্ধারিত এই দরের তুলনায় খোলাবাজারে বৈদেশিক মুদ্রা কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন