দেশের তৈরি পোশাক খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ সব অংশীজনকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের সার্বিক অর্থনীতিকে গতিশীল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সমান সুবিধা ও অধিকার নিশ্চিত করা প্রয়োজন। তিনি নতুন বিনিয়োগ উৎসাহিত করতে ব্যাংক ঋণের সুদের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার ওপর গুরুত্ব আরোপ করেন।
বিদ্যমান জ্বালানি সংকট কাটিয়ে উঠতে শিল্প মালিকদের সৌরবিদ্যুৎসহ বিকল্প ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদও দেন রাষ্ট্রপতি।
এছাড়া, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে তৈরি পোশাক খাতের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে খাতটির টেকসই অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।