বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

জ্বালানির দাম বৃদ্ধিতে কৃষকদের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে কৃষকদের উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়েছে।

জ্বালানির দাম বৃদ্ধিতে কৃষকদের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি উত্তরাঞ্চলের কৃষি ও পরিবহন খাতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। ডিজেলের দাম বাড়ানোর ফলে সেচ, জমি প্রস্তুত করা এবং ফসল পরিবহনের ব্যয় বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টদের মতে, মৌসুম ও ফসলভেদে কৃষকের উৎপাদন ব্যয় ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

উত্তরাঞ্চল দেশের অন্যতম প্রধান কৃষি উৎপাদন এলাকা। এখানে ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনে ডিজেলনির্ভর সেচ ও কৃষিযন্ত্রের ব্যবহার ব্যাপক। তাই, জ্বালানি তেলের দাম বৃদ্ধি কৃষি উৎপাদনে সরাসরি প্রভাব ফেলছে। কৃষিপণ্য পরিবহনের খরচও বেড়েছে।

কৃষকরা বর্তমানে ফসল উৎপাদনে কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না, কারণ কৃষি উপকরণের দামের তুলনায় ফসলের দাম বাড়েনি। ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয়ের পাশাপাশি পরিবহন খরচও বাড়বে, যা কৃষকদের জন্য লোকসানের শঙ্কা তৈরি করছে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ জানান, ‘উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি ব্যয় বোরো চাষে। প্রতি বিঘায় গড়ে ১৪ থেকে ১৫ হাজার টাকা খরচ হলেও কোথাও কোথাও ব্যয় আরও বেশি হয়।’

কৃষি ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণে না এলে কৃষক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সব পর্যায়ে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন