বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

এডিবি থেকে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন

এডিবি বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নের জন্য।

এডিবি থেকে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে, যা রাজধানী ঢাকা ও আশপাশের শহরতলিতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, এই ঋণের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা, দক্ষতা ও স্থিতিশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীন ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যুৎ বিতরণ অবকাঠামো উন্নত করা হবে।

রাজধানীর আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্প ও নগর এলাকায় এই সমিতিগুলি বিদ্যুৎ সরবরাহ করবে। প্রকল্পের আওতায় ৫২টি সাবস্টেশনে মোট ১ হাজার ১৫০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার নতুন ট্রান্সফরমার সক্ষমতা স্থাপন করা হবে।

এছাড়া, ১২টি বিদ্যমান সাবস্টেশনের সক্ষমতা ১১৫ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার বৃদ্ধি করা হবে। ২ হাজার ৬শ' কিলোমিটার ওভারহেড ও ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ বা আধুনিকায়ন করা হবে।

নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা, দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে ইনসুলেটেড কন্ডাক্টর স্থাপন করা হবে।

বিজ্ঞাপন