বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

লঞ্চের ভাড়া বৃদ্ধি, প্রতি ১০০ কিলোমিটারে ২.৯৫ টাকা বেড়ে গেল

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে লঞ্চের ভাড়া বৃদ্ধি, প্রতি ১০০ কিলোমিটারে ২.৯৫ টাকা বেড়েছে।

লঞ্চের ভাড়া বৃদ্ধি, প্রতি ১০০ কিলোমিটারে ২.৯৫ টাকা বেড়ে গেল

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এবার লঞ্চের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। নতুন ভাড়া আজ বুধবার থেকে কার্যকর হয়েছে।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রতি ১০০ কিলোমিটারে ২.৯৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসের ভাড়া বাড়ানো হয়েছিল। বাসের প্রতি কিলোমিটারে ভাড়া ১৭ পয়সা বৃদ্ধি করা হয়।

দেশের বাজারে গত রোববার এক লাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়। ওইদিন মধ্যরাত থেকে ভোক্তা পর্যায়ে প্রতিলিটার অকটেন ১৬৫ টাকা, ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন