মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্টেশন এলাকার কাজলী ফার্মের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। তারা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, সন্ধ্যায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় কারা এবং কীভাবে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন