শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টস কার্টুন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার, ২৪ অক্টোবর সকাল ১০ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০:১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে গমন করে।

এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও নির্ধারণ করা হয়নি।

বিজ্ঞাপন