মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় যুব উন্নয়ন কর্মকর্তা নিহত

খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় যুব উন্নয়ন কর্মকর্তা নিহত। স্থানীয়রা চালককে আটক করেছেন।

খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় যুব উন্নয়ন কর্মকর্তা নিহত

খাগড়াছড়িতে একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিরুপন চাকমা নিহত হয়েছেন। তিনি দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, নিরুপন চাকমা মোটরসাইকেলে দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় মোটরসাইকেলচালকেরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। নিরুপন চাকমার আত্মীয় অর্থি চাকমা জানান, তাঁর কাকা শ্বশুর নিরুপন চাকমা ধীরগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন।

ওসি মো. কায় কিসলু বলেন, "নিরুপন চাকমা মোটরসাইকেলে দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিলেন। একটি পিকআপের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন চালককে আটক করেছেন। পিকআপ ও চালক বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছে।"

বিজ্ঞাপন