মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, পুলিশ গ্রেফতার করেছে কয়েকজনকে।

রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা

রাজধানীতে আজ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হয়।

এছাড়া চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য এবং শ্যামপুর থেকে একজনকে গ্রেফতার করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অপরদিকে, উত্তরার শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় ও মিরপুর বাংলা কলেজের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন