শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

খাগড়াছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে উদ্ধার হলো ৯৫০ পিস ইয়াবা

খাগড়াছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত চালকের পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

খাগড়াছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে উদ্ধার হলো ৯৫০ পিস ইয়াবা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গভামারা এলাকায় ট্রাকের ধাক্কায় আহত মোটরসাইকেল চালকের পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। আহত চালকের নাম এনামুল হক (৪০)।

৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি (চট্টমেট্রো-হ ১৯-১৬২৫) একটি ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা আহত এনামুল হককে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসার পর এনামুল হককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তাকে পুলিশ পাহারায় রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর এনামুলের প্যান্টের পকেট তল্লাশির সময় একটি সন্দেহজনক প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি খুললে ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এছাড়া, পুলিশ এনামুলের পরিচয় নিশ্চিত করে জানায়, তার বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানার উত্তর কুলগাঁও এলাকায়। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী বলেন, এনামুল হক একজন ইয়াবা ব্যবসায়ী।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন