শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মানিকগঞ্জে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক

মানিকগঞ্জে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী রাশেদুল ইসলামের মৃত্যু, স্ত্রী পলাতক।

মানিকগঞ্জে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক

মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে দক্ষিণ ধল্লা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্বামীর নাম রাশেদুল ইসলাম (৩৮), যিনি পোশাক শ্রমিক ছিলেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাশেদুল এবং তার স্ত্রী হাসনা ধল্লা গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। নিহতের মেয়ে বলেন, সকালে মা-বাবার তর্ক-বির্তকের শব্দ শুনে তারা পাশের রুম থেকে বের হন। এ সময় তারা দেখেন, মায়ের হাতে একটি ছুরি ছিল এবং তাদের বাবা পেট ধরে ছিলেন।

এরপর প্রতিবেশীরা রাশেদুলের চিৎকার শুনে এগিয়ে আসেন। তারা রক্তাক্ত অবস্থায় রাশেদুলকে দেখতে পান। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থলে এসে রক্তমাখা ছুরি ও কাপড় উদ্ধার করে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ৯৯৯ এ সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন