রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মানিকগঞ্জে স্ত্রী হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যার পর স্বামী আত্মহত্যার চেষ্টা করেন।

মানিকগঞ্জে স্ত্রী হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী উর্মি আক্তারকে (২২) হত্যার অভিযোগ উঠেছে স্বামী সজীব মিয়ার (৩০) বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শনিবার রাত ৯টার দিকে উপজেলার বালিয়াখোড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে সজীব ধারালো অস্ত্র দিয়ে উর্মিকে গুরুতর আহত করেন। উর্মির চিৎকার শুনে প্রতিবেশীরা এসে ঘটনাস্থলে পৌঁছালে সজীব নিজের গলায় আঘাত করেন।

প্রতিবেশীরা দ্রুত সজীব ও উর্মিকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, উর্মির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে, সজীবকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

বিজ্ঞাপন