রংপুরের বদরগঞ্জে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) ভোররাতে উপজেলার লোহারীপাড়া ইউনিয়নের একটি মুরগীর খামারে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মকবুল হোসেন। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ওই খামারে চুরি করে পালানোর সময় কয়েকজন যুবককে দেখে স্থানীয়রা টের পান।
একজন যুবককে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।