রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে বিদেশি অস্ত্রসহ দুই আটক

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে বিদেশি অস্ত্রসহ দুই আটক করেছে পুলিশ।

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে বিদেশি অস্ত্রসহ দুই আটক

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

গতকাল শনিবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় অভিযান চালানো হয়। বাসটি খাগড়াছড়ি থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আটক ব্যক্তিরা হলেন সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদ।

জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামের যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদের কাছ থেকে ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় অস্ত্র আইনে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন