বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চট্টগ্রামে ডেভিড ইমনের ৭ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামে ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রামে ডেভিড ইমনের ৭ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সাত সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও পেশাজীবীদের মোবাইলে হুমকি দিয়ে চাঁদা দাবি করছিল, অন্যথায় বাড়িঘর বা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালানোর ভয় দেখাত।

আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে হাটহাজারী, বায়েজীদ ও খুলশী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, সম্প্রতি এক চিকিৎসককে বিদেশি নম্বর ব্যবহার করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর প্রেক্ষিতে পুলিশ তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাতজন জানিয়েছেন যে তারা ডেভিড ইমনের সহযোগী হলেও নিজেদের একটি চক্র তৈরি করেছে, যারা বিভিন্ন ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে হুমকি দিত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে, সীতাকুন্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি এক নলা দেশী বন্দুক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন